শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ পালন

Reporter Name / ১৯৯ Time View
Update : শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৬:০৬ অপরাহ্ন

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও মানববন্ধন পালন করেছে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স
নেটওয়ার্ক। শুক্রবার (২৬ মে ২০২৩) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মায়ের ডাক ও হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্কের সমন্বয়কারী সাংবাদিক আব্দুল
কাইয়ুমের সঞ্চালনায় মানববন্ধনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ও নাগরিক আন্দোলন নেতা এড. এমদাদুল হক মিল্লাত বলেন, দেশে যে হারে গুমের
সংস্কৃতি শুরু হয়েছে তা উদ্বেগজনক। ভিন্নমতের মানুষ ও রাজনৈতিক নেতাকর্মীদের ভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অবশ্যই নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে গুমের সাথে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতার আওতায় আনা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।এদিকে সুপ্রীম কোর্টের আইনজীবী ও মানবাধিকার কর্মী এড. এ টি এম মাহবুব বলেন, সাধারণ মানুষের মধ্যে সরকার-বিরোধী মনোভাব নির্মূল করা এবং তাদের মধ্যে ভয়ের সংস্কৃতি তৈরি করার লক্ষ্য নিয়ে গুমকে এখন হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।এছাড়া উপস্থিত মানবাধিকার কর্মীরা গুমবিরোধী আন্তর্জাতিক সনদে সই ও গুমের অভিযোগ তদন্তে সরকারকে নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন।মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. মতিউল আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একএম ফখরুল
আলম বাপ্পী চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম, আব্দুল
আওয়াল, মনির হোসেন, মানবাধিকার কর্মী আমিনুল ইসলাম, মুকিমুজ্জামান, আল আমিন, বাকিউল ইসলাম,নাজুমুল হাসান নাজু, লিমন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin