শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহে ভারতীয় দেড়শত বস্তা চিনি উদ্ধার ; মিনি ট্রাক সহ এক চোরাকারবারি আটক

Reporter Name / ১৮৭ Time View
Update : শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ৫:২২ পূর্বাহ্ন

ময়মনসিংহে ভারতীয় দেড়শত বস্তা চিনি উদ্ধার ; মিনি ট্রাক সহ এক চোরাকারবারি আট

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দেড়শত বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ ট্রাক ভর্তি চিনি উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে ঈশ্বরগঞ্জর আঠারো বাড়ি বাজার থেকে এই চিনি উদ্ধার করা হয়।

ডিবির ওসি মোঃ ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত চোরাকারবারিদের গ্রেফতারে অভিযান চালিয়ে আসছে।

এরই অংশ হিসেবে বুধবার রাতে ডিবি পুলিশের এসআই রেজাউল আমীন বর্ষন ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ী বাজার থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি মিনি ট্রাক বোঝাইকৃত ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এ সময় মিঠুনুর রহমান ওরফে পাপ্পু নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তার বাড়ি নেত্রকোণার মদন এলাকায়।

ডিবি পুলিশ আরো জানায়, পাপ্পু সহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভারতীয় চিনি অবৈধভাবে আমদানি করে ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় কালোবাজারে বিক্রি করে আসছে। এই চক্রে অন্যান্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামী ও চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা একটি মিনি ট্রাক বোঝাইকৃত ১৫০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin