বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভুল সিজারিয়ানে প্রসূতির মৃত্যু গফরগাঁও প্রাইভেট আলিফ হাসপাতালে,এলাকায় আতঙ্ক নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল শেরপুর সদর সার্কেল মোঃ সাইদুর রহমান

Reporter Name / ৩০৫ Time View
Update : বুধবার, ১৫ মে, ২০২৪, ২:০৬ অপরাহ্ন

চীফ রিপোর্টার মোঃজামাল উদ্দিন কালাচাঁন:

ময়মনসিংহ রেঞ্জের জেলা সমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান ও অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান।বুধবার (১৫ মে)সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার),পিপিএম সভাপতিত্বে এপ্রিল/২০২৪ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সভায় ‘শ্রেষ্ঠ সার্কেল’ নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার),পিপিএম এর নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল)মোঃ সাইদুর রহমান।জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তা ৩১ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন আসছেন।এ সময় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা সহ রেঞ্জ অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।এছাড়াও সভায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin