বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মাদক নিয়ে বাড়িতে ঢুকতে না দেয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:৩৩ পূর্বাহ্ন

 

কুমিল্লায় মাদক নিয়ে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বিল্লাল হোসেন নামের এক মাদক কারবারি।সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। ঘাতক বিল্লাল নিহত রাহেলার বড় ছেলে এবং কামালের বড়ভাই।জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (সুপার সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনার পর থেকে ঘাতক বিল্লাল হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনায় ঘাতকের স্ত্রী আকলিমা খাতুনকে আটক করেছে পুলিশ।পুলিশ জানায়, অভিযুক্ত বিল্লাল একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বিল্লাল হোসেন বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এসময় ছোট ভাই কামাল হোসেন একটি মাহফিল থেকে বাড়ি ফেরেন। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করতে নিষেধ করেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। পরে বড় ভাই বিল্লাল তার ঘরে প্রবেশ করে ছুরি এনে ছোট ভাই কামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ ঘটনায় মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও এলোপাথাড়ি কোপায়। এতে ঘটনাস্থলে কামাল নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মা রাহেলা বেগমও মারা যান।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক কারবারি করছিলেন। তার ছোটভাই মাদক কারবারিতে বাধা দেওয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin