শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদাবাজি-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুছাব্বির হত্যাকাণ্ড এই সমাজের চাবি-নেতৃত্ব আমরা যুবকদের হাতে তুলে দেব : জামায়াত আমির ৩৬ বছরের বৈষম্যে ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ মিটার রিডাররা গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ গফরগাঁওয়ে প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ গফরগাঁওয়ে স্বতন্ত্র প্রার্থীর প্রতীক বরাদ্দের মিছিলে ছাত্রদলের হামলা ও গুলিবর্ষণের অভিযোগ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী জনসভা উপলক্ষে জনসমুদ্রে পরিণত সিলেট আলিয়া মাঠ প্রবাসী নারীকে বিয়ের ফাঁদে ফেলে দেড় কোটি টাকা আত্মসাৎ সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মাদক মামলায় স্বামী-স্ত্রীর কারাদণ্ড

Reporter Name / ১৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৩:২৭ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য ৭২ বোতল ফেন্সিডিল বিক্রির অভিযোগে স্বামী সাহাবুলকে (৪৯) দুই বছর এবং স্ত্রী বিলকিচ আক্তার (৪২) নামে তিন বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে সাহাবুলকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাস কারাদণ্ড এবং স্ত্রী বিলকিচ আক্তারকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে জেলা ও দায়রা জজ বিশেষ জজের আদালতের বিচারক আশরাফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর জেলা পুলিশের পাহাড়ায় কারাগারে প্রেরণ করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত ছফের মালিথার ছেলে সাহাবুল ও তার স্ত্রী বিলকিচ আক্তার।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ০৮ ফেব্রুয়ারিতে অভিযুক্ত সাহাবুল ভারত সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল চোরাচালান করে নিয়ে এসে নিজেদের যৌথ দখলী বসত ঘরে সংরক্ষণ করে স্ত্রীর সহযোগিতায় ফেন্সিডিল বিক্রি করে আসছিল। পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণের কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামে অভিযান পরিচালনার সময়ে তাদেরকে ৭২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। পরবর্তীতে বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দৌলতপুর থানায় একটি মাদক মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সহকারী পরিচালক মিজানুর রহমান তদন্ত শেষে গত ২০১৮ সালের ২২ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin