বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়াল ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মালাইকা এখন অতীত, অর্জুন ‘সিঙ্গেল’

Reporter Name / ২৪৩ Time View
Update : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১:১৯ অপরাহ্ন

অনলাইন ডেস্ক:বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে, বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। একাধিকবার বিচ্ছেদের গুঞ্জনে শিরোনাম হয়েছেন দুজন।তবে এবার গুঞ্জনকে সত্য প্রমাণ করলেন অর্জুন কাপুর। অভিনেতা দাবি করলেন তিনি, ‘সিঙ্গেল।সম্প্রতি মুম্বাইয়ে দীপাবলির এক অনুষ্ঠানে হাজির হন অভিনেতা। সেখানে মালাইকার সঙ্গে সম্পর্কের বিষয়টি জানতে চাইলে জবাবে অভিনেতা হেসে বলেন, ‘এখন আমি সিঙ্গেল’।ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলা-এর আগে প্রতিবেদনে জানিয়েছে, মালাইকা এবং অর্জুনের মধ্যে একটি বিশেষ সম্পর্ক ছিল।

তারা বিচ্ছেদের পথে হাটলেও নিজেদের ব্যক্তিগত বিষয় নিয়ে নীরবতা বজায় রাখবেন। মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন মালাইকা আরোরা। সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে যান বলিউডের ‘ছাইয়া ছাইয়া গার্ল’। ১৯৯৮ সালে আরবাজের সঙ্গে মালাইকার বিয়ে হয়। তার চার বছর পর দুজনের ছেলে আরহানের জন্ম। ২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে বিচ্ছেদ হয় দুজনের।  ২০১৬ সাল থেকেই নিজের চেয়ে ১২ বছরের ছোট অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান মালাইকা। প্রথমে সম্পর্ক নিয়ে বেশ লুকোচুরি রাখেন অর্জুন-মালাইকা।

কিন্তু তার পর একেবারে প্রকাশ্যে প্রেম। সোশাল মিডিয়ায় একসঙ্গে ছবি শেয়ার করতে থাকেন দুই তারকা। শোনা যায়, মালাইকার পাশে থাকার জন্য বান্দ্রায় ২০ কোটি টাকা দিয়ে চারটি বেডরুম, কিচেন, ড্রয়িংরুমওয়ালা ফ্ল্যাটও কিনেছিলেন অর্জুন। কিন্তু এখন নাকি চিত্র আলাদা। বেশ কয়েকদিন ধরেই মালাইকা, অর্জুনের সোশাল মিডিয়ার পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দেখা যাচ্ছিল। এরই মধ্যে মালাইকার জীবনে নেমে আসে বিপর্যয়। মুম্বাইয়ের বান্দ্রা এলাকার ছয় তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়েই আত্মহত্যা করেন অভিনেত্রীর বাবা। খবর পেয়েই ছুটে যান অর্জুন কাপুর। মালাইকার প্রাক্তন স্বামী আরবাজও গিয়েছিলেন বান্দ্রায়।

কিন্তু সম্প্রতি ‘সিংহাম এগেইন’ সিনেমার একটি প্রচারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতে ‘মালাইকা’র নাম শুনেই অর্জুন কাপুর বলে ওঠেন, ‘না না! আমি এখন সিঙ্গেল। সুতরাং নিশ্চিন্তে থাকুন। ’ অর্জুনের এই মন্তব্যই যেন তার ও মালাইকার প্রায় ছয় বছরের সম্পর্ক ভাঙার জল্পনার সব উত্তর দিয়ে দিল। অবশ্য মালাইকা এই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin