মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় আইন-শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ল ৫ শতাধিক ঘর চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পিছিয়ে ২৬ জানুয়ারি ‘নতুন বাংলাদেশ’ এর রূপরেখা তুলে ধরলেন জামায়াত আমির জাতির উদ্দেশে ভাষণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা নির্বাচনে ২৫ হাজার বডি ক্যামেরা ও ৪১৮টি ড্রোন থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রার্থীদের স্বর্ণ আছে, স্ত্রীদের নেই—হলফনামায় ব্যতিক্রমী তথ্য আসলো নেত্রকোনায় স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রীর মৃত্যুদণ্ড শাকসু নির্বাচন স্থগিত করল হাইকোর্ট ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম: ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মালির শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন ১৪০ পুলিশ সদস্য

Reporter Name / ১৮৩ Time View
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:২৮ পূর্বাহ্ন

অনলাইন    ডেস্ক:

বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম ও পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছারের নেতৃত্বে এই পুলিশ সদস্যরা দেশ ত্যাগ করেন।

তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের লক্ষ্যে ইথিয়পিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ২০১৩ সাল থেকে পুলিশ সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। বিগত ২০১৭ সাল হতে মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

দুর্গম ভৌগোলিক অবস্থান, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ পুলিশের সদস্যগণ অত্যন্ত সাহসিকতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. রুহুল আমিন এবং ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইং এর কর্মকর্তাগণ তাদের বিদায় জানান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin