রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মদনে বিএনপির পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন মশামুক্ত নেত্রকোনা গড়ার শপথ: শহরজুড়ে পরিচ্ছন্নতা অভিযান  ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মৃত্যু নেই, আক্রান্ত ১৫ জন

Reporter Name / ২৭৭ Time View
Update : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১০:৫৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৫২৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১০ জন। এদিন কোনো মৃত্যু নেই।

সংক্রমণ বেড়েছে দশমিক ৩ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল দশমিক ৬৫ শতাংশ। আজ বেড়ে হয়েছে দশমিক ৬৮ শতাংশ।রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৪ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৬ হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৬৩৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৯৮৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫১ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ১০৭ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৩৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১২ জন। শনাক্তের হার দশমিক ৮৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৪৫ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin