শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মেট্রোরেলের আরও দুই স্টেশন চালু হচ্ছে ফেব্রুয়ারিতে

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩, ৭:২৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

মেট্রোরেল শুরুতে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সীমিত পরিসরে চলাচল করেলেও ২৫ জানুয়ারি তৃতীয় স্টেশনের কার্যক্রম শুরু হয়। যদিও এই পথে ৯টি স্টেশন রয়েছে, তার মধ্যে আপাতত তিনটিতে কার্যক্রম চলমান। আগামী মাস (ফেব্রুয়ারি) থেকে মিরপুর ১০ নম্বর ও উত্তরা সেন্টার স্টেশন চালু হবে বলে জানা যায়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক এম এ এন ছিদ্দীক বলেন, গত ২৯ ডিসেম্বর উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত সরাসরি মেট্রোরেল চলাচল করে আসলেও দর্শনার্থী ছাড়া তেমন যাত্রী ছিলো না। তবে মিরপুর ১০ ও উত্তরা সেন্টার স্টেশন দুটি চালু হলে মেট্রোরেলে যাত্রীসংখ্যা আরও বাড়বে। মূলত যাত্রীদের অভ্যস্ত করতেই পর্যায়ক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এম এ এন ছিদ্দীক বলেন, মিরপুর ১০ অঞ্চল সবচেয়ে বেশি জনবসতিপূর্ণ এলাকা। যাত্রীদের বড় হাব এখানে। তাই কর্তৃপক্ষ এবার ওই স্টেশন উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এ স্টেশন থেকে যাত্রীরা মেট্রোরেলে উঠতে এবং নামতে পারবেন।

উল্লেখ্য, ২৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের যুগে পা দেয় বাংলাদেশ। বহু অপেক্ষার পালা শেষ করে এদিন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলের প্রথম যাত্রীও ছিলেন তিনি। উদ্বোধনের পরদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী নিয়ে চলছে মেট্রোরেল। বুধবার সকাল থেকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাতায়াতের সময় পল্লবী স্টেশনেও থামা শুরু করেছে মেট্রোরেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin