শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের শ্রম খাত নিয়ে আলোচনা তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ করা হচ্ছে মদনে সাবেক চেয়ারম্যানের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল দ্বিতীয় বিবাহ নিয়ে আমাদের সমাজে অনেক কথা হয় বিশ্ব “স্বজন” ফাউন্ডেশন এর উদ্যোগে পর্তুগালে ইফতার মাহফিল অনুষ্টিত পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মেসির হাতে উঠল ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার

Reporter Name / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:০৫ পূর্বাহ্ন

খেলাধুলা  সংবাদ:

ক্যারিয়ারের সায়াহ্নে এসেও চোখ ধাঁধানো নৈপুণ্যে দলকে বিশ্বকাপ পাইয়ে দিয়েছেন লিওনেল মেসি। মরুর বুকে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসানও ঘটেছে তার পায়ের জাদুতে। খরা কাটিয়ে আর্জেন্টিনার ঘরে উঠেছে ফুটবল বিশ্বকাপের তৃতীয় শিরোপা। এরপর ফুটবলের সর্বোচ্চ আসরে নিজের করে নিয়েছেন গোল্ডেন বল।

গত বছরের ডিসেম্বরে কাতারে বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার দৌড়ে মেসি এগিয়ে ছিলেন। তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রান্সের দুই তারকা করিম বেনজেমা ও কিলিয়ান এমবাপ্পে। বেনজেমা বিশ্বকাপে খেলতে না পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এর সুবাদে ব্যালন ডি’অর জিতলেও সেটি মৌসুমের পারফরম্যান্স বিবেচনায়। কিন্তু বছরের পারফরম্যান্স বিবেচনায় দেওয়া হয়েছে ফিফা ‘বেস্ট’ পুরস্কার। তাতে ফ্রান্সের দুই তারকার চেয়ে বেশি ভোট পেয়ে ফিফার বর্ষসেরা পুরস্কারটি নিজের করে নেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

২০১৬ সালে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ চালুর পর সে বছর ছেলেদের বর্ষসেরা হন ক্রিস্টিয়ানো রোনালদো। পরের বছরও পর্তুগিজ তারকাই পুরস্কারটি জেতেন। এরপর ২০১৮ সালে লুকা মদরিচের পর ২০১৯ সালে প্রথমবারের মতো ‘বেস্ট’ ট্রফি জেতেন মেসি। গত দুই বছর পুরস্কারটি জিতেছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin