শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

মে মাসে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৪৯ শতাংশ

অনলাইন ডেস্ক: / ২১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩, ৬:৫৭ পূর্বাহ্ন

মে মাসে সড়ক দুর্ঘটনা বেড়েছে ৪৯ শতাংশ। এ মাসে সারাদেশে সড়কপথে ছোট-বড় মিলিয়ে ৫ হাজার ৫০০টি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন ৬৩১ জন এবং আহত হয়েছেন ৬ হাজার ৫৩৬ জন।

বুধবার (৭ জুন) সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানার পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশের ২২টি জাতীয় দৈনিক, ২০টি টেলিভিশন, আঞ্চলিক ও স্থানীয় ৮৮টি নিউজ পোর্টাল, স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং সেভ দ্য রোডের স্বেচ্ছাসেবীদের তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ১ মে থেকে ৩০ মে পর্যন্ত ১ হাজার ৬২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১ হাজার ১৮৭ জন, নিহত ৫০ জন। ১ হাজার ৪৯৬টি ট্রাক দুর্ঘটনা ঘটেছে। এতে আহত ১ হাজার ৭৫২ এবং ৬২ জন নিহত হয়েছেন। ১ হাজার ৬০৫টি বাস দুর্ঘটনা ঘটেছে। এতে আহত ১ হাজার ৮৫৩ এবং নিহত হয়েছেন ২৬৩ জন। এ ছাড়া নসিমন-করিমনসহ অন্যান্য তিন চাকার বাহনে ১ হাজার ৩৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ১ হাজার ৭৪৪ এবং নিহত হয়েছেন ২৫৬ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১ থেকে ৩০ মে পর্যন্ত ৫২টি নৌ দুর্ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৯৭ জন, নিহত ১১ জন। এ সময় ৪১টি রেল দুর্ঘটনা ঘটে। এতে আহত ৫৮ এবং নিহত হয়েছেন ২১ জন। তবে মে মাসে আকাশপথে কোনো দুর্ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin