মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

যশোরের বেনাপোলে তিন যাত্রীর পায়ুপথ থেকে ২০ পিচ স্বর্ণের বার উদ্ধার

Reporter Name / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩, ৬:৫৪ পূর্বাহ্ন

মোঃ কামাল উদ্দীন, জেলা ক্রাইম রিপোর্টার:

বেনাপোল চেকপোস্টে তিন জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর পায়ুপথ হতে ২০পিস সোনার বার উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

সোমবার (২৯ মে) সকাল ৯টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- গোপালগঞ্জের লোহাচুড়া গ্রামে আমজেদ মোল্লার ছেলে রনি আহম্মেদ (৪৪), একই গ্রামের মো. শহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৬) ও ফরিদপুরের বানেশ্বরদী গ্রামের মোশারফ মিয়ার ছেলে মো. হাবিব (৩৭)।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতে যাওয়ার উদ্দেশ্যে ০৩ বাংলাদেশী পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্টে প্রবেশ করে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেখানে ডিউটিরত গোয়েন্দা কর্মকর্তারা ঐ তিন পাসপোর্ট যাত্রীকে তল্লাশী করার জন্য ইমিগ্রেশনে অবস্থিত তল্লাশী কেন্দ্রে নিয়ে যায়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মেডিসিন সেবন করিয়ে ৩ যাত্রীর পায়ু পথ হতে ২০পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার সোনার ওজন ২ কেজি ৩ শ ২০ গ্রাম। আনুমানিক বাজার মুল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

আটক তিন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদেরকে স্বর্ণ পাঁচার মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin