শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

যাত্রাবাড়ীতে ৪ ছিনতাইকারী আটক

Reporter Name / ২১৮ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১:২৫ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

রাজধানীতে চার ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (১২ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানার শহিদ ফারুক রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন, মো. রবিন হোসেন (৩২), মো. রনি আহম্মেদ সোহেল ওরফে রনি (২০), সিজান (২৯) ও মো. রিফাত। তাদের কাছ থেকে চারটি চাকু ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল রোববার যাত্রাবাড়ী থানার শহিদ ফারুক রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে চার ছিনতাইকারীকে আটক করা হয়।

তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান এএসপি এনায়েত কবীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin