বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানে নিহতের সংখ্যা ৭০০ ছাড়াল ‘ভদ্রাবতীর পাড়ে’ বইয়ের মোড়ক উন্মোচন আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, আহত ২৫

Reporter Name / ৪৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৯:৫১ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

শরীয়তপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রায় ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে শরীয়তপুরের ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে নড়িয়ার জামতলা এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসটি বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বলে জানা গেছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে ১২টার দিকে জামতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাস‌কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় প্রায় ২৫ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে বাসের ভেতরে কেউ আটকা নেই। তবে বাসের নিচে কেউ চাপা পড়ে আছে কি না, সে বিষয়টি এখন বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin