বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

যারা নির্বাচনে অংশ নেবে না তারাই সংকটে পড়বে : হানিফ

Reporter Name / ১৩৪ Time View
Update : শনিবার, ৩ জুন, ২০২৩, ৪:০৮ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান,, নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, ২০১২ সাল থেকেই বিএনপি ঘোষণা দিয়ে সরকার পতনের আন্দোলন করে আসছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ক্ষমতায় আছেন। তাই বিএনপির আন্দোলন নিয়ে কথা বলার কিছু নেই। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে। যারা নির্বাচনে অংশ নেবে না তারাই সংকটে পড়বে।
শনিবার (৩ জুন) বেলা ১১টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের শেষ পর্যায়ের নির্মাণ কাজ পরিদর্শন ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি প্রতিষ্ঠিত সন্ত্রাসী-দুর্নীতিবাজ দল। এই দলের নেতা-কর্মীরা কী বললো সেটা নিয়ে জনগণ ভাবে না।
বাজেট নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে হানিফ বলেন, বিএনপি নেতারা বাজেট না পড়েই গণবিরোধী আখ্যা দিয়েছে। মিথ্যাচার করা যাদের অভ্যাস, সেই বিএনপি না বুঝেই বাজেট নিয়ে মিথ্যাচার করছে।

তিনি বলেন, করোনা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্বে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে। এই বাজেট হলো সেই সংকট কাটিয়ে অর্থনৈতিক চাকাকে সচল রাখার বাজেট।
কুষ্টিয়া মেডিকেল কলেজে হাসাপাতাল কার্যক্রম চালু নিয়ে হানিফ বলেন, সীমানা নির্ধারণসহ বিভিন্ন কারণে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণকাজ ধীরগতি হয়েছে। তবে আগামী জুনের মধ্যে সীমিত পরিসরে হাসপাতালের আউটডোরের চিকিৎসা কার্যক্রম শুরু হবে। চলতি বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজের কার্যক্রম চালু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin