বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাজধানীতে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

Reporter Name / ২৫৪ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:৪৮ পূর্বাহ্ন

অনলাইন ডেস্ক:

রাজধানীতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে মৌচাকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টার দিকে মগবাজার থেকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা মৌচাক মোড়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর তারা মালিবাগের দিকে এগোলে ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে পুলিশ। ওই সময় জামায়াতের নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

তবে এ দিন দুপুরে পল্টনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার বলেন, রাজধানীতে শুক্রবার মিছিল করার অনুমতি পায়নি জামায়াতে ইসলামী।

এদিকে যুগপৎ আন্দোলন কর্মসূচির গণমিছিলে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে। এ গণমিছিলকে ঘিরে সর্তক অবস্থানে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin