শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাজশাহীর আরেকটি সড়ক আলোকিত করলেন” মেয়র লিটন

Reporter Name / ৩৬৪ Time View
Update : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:০৮ অপরাহ্ন

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীর বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত নবনির্মিত ফোরলেন সড়কের আলোকায়ন করা হয়েছে।
গতকাল রাত সাড়ে ৮টায় মোবাইল অ্যাপের মাধ্যমে তেরখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে সিটি হাট পর্যন্ত
সড়কের আলোকায়নের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি
কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, বন্ধগেট থেকে সিটি হাট পর্যন্ত সড়কটিতে মোট ১৫৫টি দৃষ্টিনন্দন পোল বসানো হচ্ছে। প্রতিটি
পোলে থাকবে ২টি করে বিদ্যুৎ সাশ্রয়ী এলইডি লাইট। এই লাইটগুলো মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে।
এরমধ্যে প্রথমধাপে তেরখাদিয়া মহিলা ক্রীড়া কমপ্লেক্স থেকে সিটি হাট পর্যন্ত সড়কে ১০৯টি দৃষ্টিনন্দন পোলে
২১৮টি এলইডি লাইটে আলোকায়নের উদ্বোধন করা হলো।
এ সময় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীতে উন্নয়ন চলছে, এটি অব্যাহত
থাকবে। নগরীর বিভিন্ন সড়ক দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়নের ধারাবাহিকতায় আরেকটি সড়ক
আলোকায়ন করা হলো। এইভাবে আগামীতেও অন্যান্য সড়কে আধুনিক সড়কবাতি লাগানো হবে। দিনের রাজশাহী হবে এক রকম সুন্দর, আর রাতের রাজশাহী হবে আলো ঝলমলে।সড়ক আলোকায়নের উদ্বোধনকালে বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী
জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন
আনার, ৬নং জোন কাউন্সিলর মাজেদা বেগম, ঠিকাদারী প্রতিষ্ঠান জে.এ.পি ট্রেডিং এর স্বত্ত¡াধিকারী
এনায়েতুর রহমান ও মর্তুজা পারভেজ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ফিরোজ কবির


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin