রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাজশাহী মহানগরীতে ৪০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name / ৪৮২ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ২:৪৮ অপরাহ্ন

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি
রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ চারজনকে আটক করেছে। গতকাল রাত সাড়ে
১০টার দিকে রাজশাহী মহানগরীর খানসামার চক মিয়াপাড়া নামক এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। আটককৃতরা
হলো, রাজশাহীর পবা হরিপুর এলাকার মুকুল হোসেনের ছেলে নাইমুল ইসলাম (২৭), রাজশাহী মহানগরীর দ্যা নিউ
বুধপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাশিদুল হক (২৫), রাজশাহী মহানগরীর রায়পাড়া এলাকার আনারুল ইসলামের
ছেলে রনি খান (২৮) ও ফেতরাপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে
পারে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া খানসামার চক এলাকার সাধারণ গ্রন্থাগারের সামনে কিছু
মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়।
পরে সেখান থেকে সন্দেহভাজন হিসাবে চারজনকে আটক করে। আটকের পর তাদের কাছে তল্লাশী চালিয়ে ৪০ কেজি
গাঁজা, ৬টি মোবাইল, ১২টি সীমকার্ড, একটি ইজিবাইক, একটি মোটরসাইকেল উদ্ধার হয়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ওই গাঁজা রাজশাহী মহানগরসহ আশপাশের মাদক ব্যবসায়ীদের কাছে
বিক্রিয়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। পরে রাজশাহী
মহানগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin