মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক নারী সমাবেশ

Reporter Name / ৩২১ Time View
Update : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩, ৭:৩৬ পূর্বাহ্ন

সাঈদুর রহমান সাঈদ, রাজশাহী প্রতিনিধি \
রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলরের আয়োজনে উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক বিশাল নারী
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ছোটবনগ্রাম ঈদগাহ মাঠে আয়োজিত নারী সমাবেশে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র
এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সমাবেশে কাউন্সিলর সহ নারী বক্তারা ১৯নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়নের জন্য রাসিক
মেয়র মহোদয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এ.এইচ.এম
খায়রুজ্জামান লিটন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নামটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা নিজেই দিয়েছেন। প্রকল্পের মাধ্যমে রাজশাহী মহানগরীতে নারীদের জীবনমানের উন্নয়ন হয়েছে। প্রকল্পের
মাধ্যমে নারীরা নিজেরাই নিজেদের উন্নয়নে বিভিন্ন কাজ করে যাচ্ছেন। এটি অব্যাহত থাকবে। তিনি আরো
বলেন, ইতোমধ্যে রাজশাহী মহানগরীতে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। আসলে উন্নয়নের তো শেষ নেই। আরো
উন্নয়ন দরকার, সেগুলোও আমরা করতে চাই। আপনাদের ভাগ্যের পরিবর্তন, আপনাদের সন্তানদের ভাগ্যের পরিবর্তনে
কাজ করে যেতে চাই। আমি আপনাদের পাশে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin