মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাইকিং করে চাঁদাবাজদের সতর্ক করলেন গফরগাঁওয়ের এমপি আক্তারুজ্জামান গৌরীপুর মহিলা কলেজে ‘তরুণাই পারে দেশের পরিবর্তন আনতে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কুষ্টিয়া দুপক্ষের তুমুল গোলাগুলি, গুলিবিদ্ধ ৩ মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে: ফয়েজ তৈয়্যব দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার আগামী মন্ত্রিপরিষদ নিয়ে জনগণের ভাবনা ও প্রত্যাশা সন্ত্রাস ও ছিনতাই প্রতিরোধে গৌরীপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত পুরো রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ মির্জা আব্বাসের শপথ স্থগিত রাখতে ইসিতে পাটওয়ারীর আবেদন কুষ্টিয়া-৪: ভোট পুনঃগণনার দাবিতে বিএনপি সমর্থকদের বিক্ষোভ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

রাবিতে সংঘর্ষ : ঘটনাস্থলে তদন্ত কমিটি

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৮:৩৫ পূর্বাহ্ন

 

বাসভাড়া নিয়ে ঝামেলা হওয়ায় স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে গঠিত পাঁচ সদস্যের কমিটি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আগুনে পুড়িয়ে দেওয়া স্থান পরিদর্শন করেন। এর আগে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয় । কমিটিতে প্রথমে তিন সদস্য থাকলেও পরে আরও দুই সদস্য বাড়ানো হয়। তদন্ত কমিটি জানান, তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও আশপাশে ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির প্রধান রাবির উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর, সদস্য সাবেক প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক তারিকুল হাসান, সহকারী প্রক্টর আরিফুর রহমান, অর্থনীতি বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ সরকার ও সিন্ডিকেট সদস্য মো. শফিকুজ্জামান জোয়াদ্দার।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে বগুড়া থেকে মোহাম্মদ বাসে করে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী আলামিন আকাশ। এ সময় বাসে সিটে বসাকে কেন্দ্র করে গাড়ির ড্রাইভার শরিফুল ও সুপারভাইজার রিপনের সঙ্গে কথা-কাটাকাটি হয় আকাশের। পরে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট এসে আবারও সুপারভাইজারের সঙ্গে ঝামেলা বাধে। তখন স্থানীয় এক দোকানদার এসে শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায় ৬টার দিকে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২০০ শিক্ষার্থী আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin