শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

‘রোজ ডে’ আজ, শুরু ‘ভালোবাসা সপ্তাহ’র

Reporter Name / ১৭৬ Time View
Update : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:২৫ পূর্বাহ্ন

আজ ৭ই ফেব্রুয়ারি। বিশ্ব গোলাপ দিবস। সারা বছর ঘুরে এই একটি দিনই ‘রোজ ডে’ হিসেবে পালিত হচ্ছে বিশ্বব্যাপী। আর তারই সাথে আজ থেকে শুরু হয়ে গেলো ভালোবাসার সপ্তাহ।

প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের এ নিদর্শন গোলাপ লাল ছাড়াও হলুদ, সাদা ও গোলাপি সহ নানা রঙেরই হয়ে থাকে। যে রঙের গোলাপ দেওয়া হোক না কেন ভালোবাসার বহিঃপ্রকাশ একই থাকে। গোলাপ হলো ভালোবাসার ফুল। এই ফুল হৃদয়ের আবেগকে প্রিয়জনের কাছে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারে। তাই উপহার হিসেবে গোলাপের চাহিদা সবার উপরে।

প্রতিবছর এই দিনে ফুলের দোকানগুলোতে ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে রাজধানীর শাহবাগ, আগারগাঁওসহ বিভিন্ন ফুলের দোকানগুলোতে প্রিয়জনের জন্য ফুল নিতে আসা মানুষের ভিড় রীতিমত চোখে পড়ার মতোই হয়। এই দোকানগুলো থেকে গোলাপ কিনে প্রেমিক তার প্রেমিকাকে উপহার দেয়। শাহবাগ ও তার আশেপাশের এলাকা সহ দেশের প্রায় সব বেড়ানোর জায়গাতেই এদিন গোলাপ হাতে কিংবা প্রেয়সীর চুলের খোপায় শোভা পায় গোলাপ।

দাতব্য সংস্থা থেকে যেভাবে আজকের ‘রোড ডে’

১৯১২ সালের ২৬ জুন রানী আলেকজান্দ্রার তার জন্মস্থান ডেনমার্ক থেকে ৫০তম বিবাহবার্ষিকীতে যুক্তরাজ্যে লন্ডনে আসেন। ওই সময় মানুষ তাকে বিপুল পরিমাণ গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানান। এতো গোলাপ দেখে তিনি অবাক হয়ে যান। তখনই তিনি সিদ্ধান্ত নেন তার দাতব্য সংস্থা ‘আলেকজান্দ্রা রোজ ডে’ এসব গোলাপ ফুল বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেই টাকা দিয়ে দরিদ্র, অসুস্থ মানুষের জন্য সেবা ও ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন।

এভাবেই গোলাপ দিয়ে মানুষের মুখে হাসি ফোটাতে পালন হয় শুরু হয় ‘রোজ ডে’। সেখান থেকেই প্রিয়জনকে খুশি করতে গোলাপ দেওয়ার প্রচলন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin