শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা

অনলাইন  ডেস্ক: / ১১৫ Time View
Update : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ১:২০ অপরাহ্ন

ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে টিকিট পাওয়া যাবে।

শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য জানান। তিনি জানান, ১৭ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৭ থেকে ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রিম সংগ্রহ করতে পারবেন। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

সিদ্দিকুর রহমান বলেন, ঈদযাত্রায় ভাড়া বাড়ছে না। কারণ, লঞ্চের যাত্রীর সংখ্যা কমে গেছে। ভাড়া বাড়ানোর কোনো প্রশ্নই আসে না।

এদিকে, স্পেশাল সার্ভিসের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দীন। তিনি বলেন, চাহিদা থাকলে ঈদের কয়েক দিন বিশেষ ট্রিপ চলবে। আমাদের লঞ্চ প্রস্তুত আছে।

এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদরঘাট এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin