মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিএস না হয়েও বিসিএস উপাধি ব্যবহার, বদলির ১৬ মাস পরও বহাল স্বাস্থ্য কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ছাত্রনেতা মোক্তার হোসেনের পুর্ন বহালের দাবিতে মানববন্ধন রামেকে মৃত ৩০ শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত, ভর্তি আছে আক্রান্ত ৩৫ শিশু জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শতাধিক নেতাকর্মীকে ক্ষমা করেছে আওয়ামী লীগ

Reporter Name / ২৮৯ Time View
Update : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৫:৪৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

দলের বিরুদ্ধে অবস্থান নেওয়া শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অভিযুক্তরা নিজেদের কৃতকর্মের কথা স্বীকার করায় এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী করা, দলীয় কোন্দল সৃষ্টিকারী শতাধিক নেতাকর্মী ক্ষমা চেয়ে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে তাদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া অন্যরাও কৃতকর্মের কথা স্বীকার করে আবেদন করলে ক্ষমা পেতে পারেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ দিকে আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের বাজেট কমানোর সিদ্ধান্ত হয়েছে। ৩০ লাখ টাকা কমিয়ে ৩ কোটি ১৩ লাখ টাকা করা হয়েছে। একইসঙ্গে কাউন্সিলের জন্য তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, ইউসুফ হোসেন হুমায়ুন, সাহাবুদ্দিন চুপ্পু ও মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin