শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে ৩৫ পিচ স্বর্ণের বারসহ আটক ২

Reporter Name / ২৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:৪০ পূর্বাহ্ন

মো: কামাল উদ্দীন,জেলা ক্রাইম রিপোর্টার:

যশোরের শার্শা সীমান্ত থেকে ৪ কেজি ওজনের ৩৫টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শার্শার রুদ্রপুর সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো শার্শা থানার আমলাই গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা (৩২) ও একই থানার গোপালপুর গ্রামের মৃত নুর বক্স বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (৪৫)। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি ইঞ্জিনিয়ার্স জানান, রুদ্রপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- এমন খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকার পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি প্রিমিও প্রাইভেটকারসহ সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

পরে প্রাইভেটকারটি রুদ্রপুর ক্যাম্পে নিয়ে তল্লাশি করে তার মধ্যে বিভিন্ন জায়গায় কৌশলে লুকিয়ে রাখ ৩৫টি স্বর্ণবার জব্দ করা হয় যার ওজন ৪ কেজি এবং যার বাজারমূল্য প্রায় ৪ কোটি। শার্শা থানায় আটক আসামিদেরকে সোপর্দ করা হয়েছে এবং স্বর্নের চালানটি ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin