শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবদল নেতাকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম

Reporter Name / ৩৩ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইসমাইল (৩৫) নামে এক যুবদল নেতাকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় সন্ত্রাসী চক্র। শুক্রবার (৭ নভেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইসমাইল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গোলাকান্দাইল এলাকার সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালিয়ে আসছে।

তার এসব অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। সম্প্রতি যুবদল নেতা ইসমাইল এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও বাধা দিলে রাসেল ফকির ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার রাতে তিনি আর নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে রাসেল এক দল সন্ত্রাসী বাহিনী বিভিন্ন দেশীয় অস্ত্র অস্ত্রে সজ্জিত হয়ে  রাসেল ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে এবং বাম পায়ে গুলি করে।

ইসমাইলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসীর অভিযোগ, রাসেল ফকির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি ও মাদক বাণিজ্য চালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin