সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ এমন এমপি জীবনেও দেখিনি” সবজি ব্যবসায়ী আত্মীয়স্বজন না থাকলে অর্থ-স্বর্ণালংকার থানায় রেখে যেতে বলল ডিএমপি ঋণের প্রলোভনে ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন আঞ্জুমানে খুদ্দামুন নাস শারজাহ্ শাখার উদ্যােগে পবিত্র শোহাদায়ে বদর ও ইফতার মাহফিলের সমর্পণ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন ১৪ এপ্রিল ময়মনসিংহ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডে পরিবর্তনের ডাক; পরিকল্পিত নগর গড়ার প্রত্যয়ে কাউন্সিলর প্রার্থী গোলাম মোস্তফা বাবু চৌধুরী অপ্রতিরোধ্য উদ্যমী প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে ইসরায়েলের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সাকিবের বরিশালকে হারালো মাশরাফির সিলেট

Reporter Name / ২৮৩ Time View
Update : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ১২:০০ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র চতুর্থ ম্যাচে ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুরুতে ব্যাট করতে নেমে সাকিব আল হাসানের ঝড়ে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান করে বরিশাল। জবাব দিতে নেমে পুরো এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় সিলেট। টুর্নামেন্টে এটি তাদের টানা দ্বিতীয় জয়।

শনিবার (৭ জানুয়ারি) মিরপুর শেরে বাংলায় টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বরিশাল। শুরু থেকেই মারমুখী চেহারায় ছিলো দলটি। দলটির দুই ওপেনার চতুরঙ্গা ডি সিলভা ও আনামুল হক মিলে তুলে ফেলেন ৬৭ রান। ২১ বলে ২৯ রান করা আনামুলকে বিদায় করে এই জুটি ভাঙেন মাশরাফি বিন মর্তুজা। এরপর চতুরাঙ্গা (৩৬)-কে ফেরান পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম।

৬ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারানোর পর চাপে পড়ে যায় বরিশাল। দলীয় সংগ্রহ ১০৮ রানের মাথায় তৃতীয় উইকেটও হারায় তারা। এবার তিনে নামা ইফতিখার আহমেদকে (১৩) ক্যাচ দিতে বাধ্য করেন মাশরাফি। তবে এরপর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি গড়ে ধাক্কা সামাল দেন সাকিব। ২০ বল স্থায়ী তাদের জুটিতে আসে ৩০ রান। ১২ বলে ১৯ রান করে রিয়াদ লঙ্কান পেস অলরাউন্ডার থিসারা পেরেরার শিকার হয়ে ফেরেন।

রিয়াদ বিদায় নিলেও জারি থাকে সাকিবের তাণ্ডব। অবশ্য ব্যক্তিগত ৩২ রানে জীবন পান তিনি। পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের বলে লং অনে তুলে মেরেছিলেন টাইগারদের বাঁহাতি অলরাউন্ডার। বল সেখানে থাকা ফিল্ডার ইমাদ ওয়াসিমের হাত থেকে ফসকে যায়। এরপর সাকিব আরও আগ্রাসী হয়ে ওঠেন।

১৭তম ওভারে তার ৩ চার ও ১ ছক্কায় আসে ১৯ রান। এর মধ্যে প্রথম বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি তুলে নেন সাকিব; মাত্র ২৬ বলে। হায়দার আলীর সঙ্গে ১৪ বল স্থায়ী সাকিবের পঞ্চম উইকেট জুটিতে আসে ৩৩ রান। এর মধ্যে হায়দারের অবদান মাত্র ৩ রান। বাকি ৩০ রান আসে সাকিবের ব্যাট থেকে; ৮ বলে।

১৯তম ওভারের শেষ বলে ব্যক্তিগত ৬৬ রানে ফের জীবন পান সাকিব। এবার আকবর আলী সহজ ক্যাচ ধরতে পারেননি। জীবন পেয়েই পরের বলে ছক্কা হাঁকান সাকিব। পরের ওভারের প্রথম বলেই অবশ্য সাকিব ঝড় থামিয়ে দেন মাশরাফি। তার বলে ক্যাচ নেন ‘দুর্ভাগা’ আমির। তবে রিপ্লেতে দেখা যায় ‘নো বল’ ছিল। কিন্তু আম্পায়ার আউট দিয়ে দেন।

বিদায়ের আগে ৩২ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬৭ রান করেন সাকিব। শেষদিকে ১২ বলে ১৭ রানের ঝড়ো ব্যাটিংয়ে বরিশালের সংগ্রহ ২০০-এর কাছাকাছি নিয়ে যান করিম জানাত। সিলেটের হয়ে ৪ ওভারে ৪৮ রান দিয়ে ৩ উইকেট পান মাশরাফি বিন মুর্তজা। একটি করে উইকেট নেন রেজাউর রহমান রাজা, ইমাদ ওয়াসিম ও থিসারা পেরেরা।

জবাব দিতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি সিলেট স্ট্রাইকার্সের। দলীয় ১ রানে রান আউট হয়ে সাজঘরে ফেরত যান উদ্বোধনী ব্যাটার কলিন আকারম্যান। এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১০১ রানের জুটি গড়েন তৌহিদ হৃদয়। ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তিনি।

৭ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৫৫ রান করে করিম জিনাতের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান এই ব্যাটার। তার সঙ্গী নাজমুল হোসেন শান্ত ৫ চার ও ১ ছক্কায় খেলেন ৪৮ রানের ইনিংস, তিনি হয়েছেন রান আউট।

ঝড় তুলেন ক’দিন আগেই টেস্ট সেঞ্চুরি পাওয়া জাকির হাসানও। ৩ চার ও ৪ ছক্কায় ১৮ বলে ৪৩ রান আসে তার ব্যাট থেকে। বাকি কাজটুকু সারেন মুশফিকুর রহিম ও থিসারা পেরেরা। ৩ চার ও ১ ছক্কায় ১১ বলে ২৩ রান করে মুশফিক ও ৯ বলে ২০ রান করে পেরেরা দলের জয় নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin