সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সিঙ্গাপুরে যুদ্ধবিমান বিধ্বস্ত

Reporter Name / ১৮২ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪, ৯:৪৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: রিপাবলিক অব সিঙ্গাপুর এয়ার ফোর্সের (আরএসএএফ) একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৮ মে) উড্ডয়নের পরপরই টেঙ্গাহ বিমান ঘাঁটিতে বিমানটি বিধ্বস্ত হয়।সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে উড্ডয়নের সময় বিমানটি ‘একটি সমস্যা’র মুখে পড়ে।

মন্ত্রণালয় বলেছে, ‘পাইলট সফলভাবে বিমান থেকে বের হয়ে আসতে সক্ষম হন এবং এরপরই টেঙ্গাহ এয়ার বেসের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়।’প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ‘পাইলট জ্ঞান হারাননি এবং হাঁটতে পারছেন। তিনি চিকিৎসা নিচ্ছেন। এ দুর্ঘটনায় অন্য কোনো কর্মী আহত হননি।’ এ ঘটনায় তদন্ত চলছে এবং বিস্তারিত তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই তা জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে সিঙ্গাপুর-ভিত্তিক সংবাদমাধ্যম সিএনএ’র প্রতিবেদনে।

এদিকে, সিএনএ’র সাংবাদিকরা দুপুর আড়াইটার দিকে টেঙ্গাহ বিমান ঘাঁটিতে গেলেও সেখানে কোনো ‘লক্ষণীয় কার্যকলাপ’ দেখা যায়নি। এছাড়া বিমান ঘাঁটির প্রবেশপথে থাকা ইউনিফর্মধারী কর্মীরাও মিডিয়ার সাথে কথা বলতে রাজি হননি। সিঙ্গাপুর প্রায় ৩০ বছর ধরে এফ-১৬ পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin