বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত

Reporter Name / ২৭২ Time View
Update : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ১:২৩ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

সিলেটের জৈন্তাপুরে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম আব্দুস সালাম ওরফে বেকা সালাম (৫২)।রোববার (২৫ ডিসেম্বর) সকালে জৈন্তাপুরের গোয়াবাড়ি সীমান্তে তাকে গুলি করে ভারতীয় খাসিয়ার একটি দল।

খাসিয়াদের ছুঁড়া গুলি তার মাথায় ও উরুতে বিদ্ধ হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। নিহত আব্দুস সালাম উপজেলার নিজপাট মাহুতহাটি বর্তমান গোয়াবাড়ি আদর্শ গ্রামের মছদ্দর আলীর ছেলে।

সিলেটের জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মো. দস্তগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ভারতীয় সীমান্ত এলাকায় সুপারি সংগ্রহে যাওয়া আব্দুস সালাম ওরফে বেকা সালামকে গুলি করে খাসিয়ারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin