মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমেরিকার সঙ্গে কোনো আলোচনা নয়: ইরানের নিরাপত্তা প্রধান ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন  ডেস্ক: / ১৫৩ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৭:০৪ পূর্বাহ্ন

লালমনিরহাট  প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিউল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন শহিদুল (৩০) নামে এক যুবক।

শনিবার (১ এপ্রিল) দিনগত রাতে উপজেলার শমসেরনগর সীমান্তের মেইন পিলারে কাছে এ ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার মৃত চেনুমিয়া ছেলে। গুলিবিদ্ধ শহিদুল উপজেলার বুড়িমারী কলাবাগান এলাকার হেদুল মিয়ার ছেলে। তিনি গোপনে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে বাংলাদেশি চার-পাঁচজন ভারতের অভ্যন্তরে মেডিকেল ব্রিজ এলাকায় প্রবেশ করে। টের পেয়ে বিএসএফ সদস্যরা তাদের ওপর দুই রাউন্ড গুলি করে। এতে রবিউল ইসলাম মারা যান আর শহিদুলের বামপায়ে গুলিবিদ্ধ হন।

৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম মাহবুবুল আলম খান  বলেন, সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে চোরাকারবারির সময় বিএসএফের গুলিতে একজন নিহত হয়েছেন। অপরজন আহত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, সীমান্ত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পাটগ্রাম থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin