শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

স্পিরিট পানে ৩ জনের মৃত্যু

Reporter Name / ১৪০ Time View
Update : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে বিষাক্ত স্পিরিট পান করে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাতে তারা মারা যান।নিহতরা হলেন- নদীপাড়ার জাহাঙ্গীর খাঁ (৩৫), একই এলাকার বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার রাজিব হোসেন (২৫)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে নিহত তিনজন কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের রেজা হোমিও হল থেকে স্পিরিট কিনে পান করেন। মৃত বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, রাতে অসুস্থ হয়ে পড়ার পর তার ভাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, শহরের একটি হোমিও দোকান থেকে কিনে বিষাক্ত স্পিরিট খেয়েছিলেন তারা।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, মারা যাওয়া ব্যক্তিরা সবাই অ্যালকোহল পান করেছিল। অ্যালকোহল পানের পর তারা সবাই বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin