বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক ঢাকা থেকে আরো ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে ৩৯১ ইরানের বিপ্লবী বাহিনীর ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

হোসেনপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Reporter Name / ৪৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ১২:০২ অপরাহ্ন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ৩১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে সার ও বীজ বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।

২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলায় ১৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে সার ও বীজ পাচ্ছেন।

হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া,  অফিসার ইনচার্জ হোসেনপুর থানা  মুহাম্মদ মাসুদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশনারা, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.ইমরুল কায়েস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাসুমা আক্তার।

এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার উপ- সহকারী কৃষি কর্মকর্তাগণ  বিভিন্দ দপ্তরের কর্মকর্তাগণ,  জনপ্রতিনিধিগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কৃষক ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin