শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মুশফিকের শততম টেস্ট বড় জয়ে রাঙাল বাংলাদেশ ব্রাজিলে সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার, দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কা নেই: স্বরাষ্ট্র আমার অফিসারদের সঙ্গে খারাপ আচরণ করবেন না : ডিএমপি কমিশনার তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ ও মামলাকারীর শাস্তির দাবি ঢাকা ২ আসন থেকে এনপিপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সুমন অন্তর্বর্তী সরকারের অর্জন তুলে ধরলেন প্রেস সচিব রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

২০২৪ সালের মার্চের মধ্যেই রাজাকারের তালিকা: মুক্তিযুদ্ধমন্ত্রী

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন

রাজাকারের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে। আগামী বছরের মার্চের মধ্যেই সারাদেশের রাজাকারের পূর্ণাঙ্গ তালিকা জাতির সামনে পেশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর বাগমারা উপজেলায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা জানান।

মোজাম্মেল হক বলেন, রাজাকারের তালিকা করার আইনগত এখতিয়ার এতদিন ছিল না। গত পার্লামেন্টে আবেদন জানানোর প্রেক্ষিতে আইন পাস হয়েছে। মহান মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে রাজাকার, আলবদর, আল-শামস বা জামায়াতে ইসলাম, যারা ঘোষণা দিয়ে সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের তালিকা প্রণয়নের কাজ চলমান রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী বলেন, তালিকার কাজ ডিসেম্বরের মধ্যে হবে কিনা নিশ্চিত না। তবে আগামী বছরের মার্চের মধ্যেই ইনশাআল্লাহ মূল তালিকাটা জাতির সামনে পেশ করব।’

বিএনপির চলমান পদযাত্রার প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, ‘আমাদের বক্তব্য আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অবহিত করেন। এর বাইরে আমার কোনো কথা নাই। তবে পদযাত্রা করে সরকার পতন করা যায় এ রকম কোনো নজির নেই।’

মন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin