মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসদাচরণের অভিযোগ প্রমাণিত, লঘুদণ্ডে পার পেলেন ভূমি অফিস সহকারী গফরগাঁওয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না: স্পিকার

Reporter Name / ২২৫ Time View
Update : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১০:২৩ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না। সামগ্রিক পরিকল্পনার ভেতরে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ছিন্নমূল মানুষ, নারী ও শিশু অন্তর্ভুক্ত থাকবে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে।

শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের দারিদ্রসীমা ৪০ থেকে কমিয়ে ২১ শতাংশে এনেছে সরকার। হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপক কার্যক্রম সারা বাংলাদেশে পরিচালিত হচ্ছে। দারিদ্রসীমার নিচে যারা বাস করছেন, তাদের নানা ধরনের ভাতা দিচ্ছে সরকার। আগামীতে মাতৃতকালীন, বিধবা, নারী, প্রতিবন্ধী, শিক্ষা ভাতাসহ নানা ধরনের ভাতা বাড়ানো হবে। তৃণমূল পর্যায়ে দারিদ্র বিমোচন অব্যাহত থাকবে।

তিনি বলেন, দেশের কৃষক মাত্র ১০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে। যে উন্নয়নের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেটা হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। দেশের ব্যাংকিং সেবার ভেতরে কিভাবে কৃষককে অন্তর্ভুক্ত করা যায় সে লক্ষ্যেই এ পরিকল্পনা। দেশের অর্ধেক জনগোষ্ঠীর বেশি নারী। নারীদের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম করছে। তাদের দক্ষতার উন্নয়ন, ক্ষুদ্র-মাঝারি নারী উদ্যোক্তাদের এগিয়ে আনা। নারীদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থা। তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটারসহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে এগিয়ে আনছে সরকার। ই-কমার্স অনলাইনের মাধ্যমেও নারীরা কিভাবে ব্যবসা করতে পারে সেই ব্যবস্থা নিয়েছে সরকার।

জাতীয় সংসদের স্পিকার আরো বলেন, ২০০৯ থেকে বর্তমান সরকার একটানা ক্ষমতায় রয়েছে। এরমধ্যে দারিদ্রের হার শতকরা ৪০ ভাগ থেকে কমিয়ে ২১ ভাগে নামিয়ে আনা সম্ভব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin