রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা কুষ্টিয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর প্রেমিকার সঙ্গে আপসের শর্ত ভঙ্গ, ফের কারাগারে নোবেল সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

৯ করোনা রোগী শনাক্ত, মৃত্যু একজনের

Reporter Name / ২৫৭ Time View
Update : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩, ১:২৯ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:

দেশে গত এক দিনে আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। পাশাপাশি এই সময়ে ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়েছে। নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৮৮ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ২২টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ৯ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার সামান্য কমে হয়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশ, যা আগের দিন শূন্য দশমিক ২৮ শতাংশ ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে সিলেট জেলায় তিনজন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬২ জেলায় কার মধ্যে সংক্রমণ ধরা পড়েনি। সত্তরোর্ধ্ব যে নারীর মৃত্যু হয়েছে, তিনিও সিলেটের বাসিন্দা ছিলেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৩৩ জন করোনা পজেটিভ রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৭ হাজার ৫০৪ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin