বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী গফরগাঁওয়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ​তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ হবে আগামী বাংলাদেশ: মোতাহার হোসেন তালুকদার অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ দুই কমিশনারসহ দুদক চেয়ারম্যানের পদত্যাগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অজি নারীদের হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা

Reporter Name / ৩০৯ Time View
Update : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ইতিহাস গড়ল বাংলাদেশের নারী ক্রিকেটাররা। অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে খুদে টাইগ্রেসরা।ক্রিকেটের মঞ্চে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের পার্থক্য যোজন যোজন দূরত্ব। যেখানে অস্ট্রেলিয়ার নারীরা বিশ্বের সব দলের বিপক্ষে অপরাজিত থেকে বিশ্বকাপ জিতছে, সেখানে নিজেদের পায়ের তলার মাটি খুঁজতে ব্যস্ত বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

বাংলাদেশের নারীদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনো, কোন পর্যায়ে অস্ট্রেলিয়ার কোনো নারী দলকেই হারাতে পারেনি বাংলাদেশের নারীরা। সেখানে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের নারী ক্রিকেটের পালে নতুন হাওয়া দিবে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে আজ (১৪ জানুয়ারি) প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার নারী দলের মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা। যেখানে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৩০ রান করতে পারে অজিরা।লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো দুই ওভার হাতে রেখে জয় তুলে নেয় দিলারা আক্তার, স্বর্ণা আক্তার, দিশা বিশ্বাসরা। ম্যাচটিতে অজি নারী দলের বিপক্ষে ১৮ ওভারেই ৩ উইকেট হারিয়ে ১৩২ রান করে ফেলে টাইগ্রেসরা।

যদিও লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। মিস্টি সাহাকে প্রথম বলেই ফেরান রাইস ম্যাকেনা। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৬৬ রান তুলে খেলা নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশের নারী দল।ব্যক্তিগত ৪০ রান করে দিলারা আক্তার ফিরলে ভাঙে জুটিটি। এরপর দ্রুতই ফেরেন ওপেনার আফিয়া প্রত্যাশাও। তিনি করেন ২৪ রান। তবে চতুর্থ উইকেট জুটিতে ৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন স্বর্ণা এবং সুমাইয়া আক্তার।

দুইজনই একশর বেশি স্ট্রাইক রেটে রান তোলেন। স্বর্ণা ১৮ বলে ২টি চার ও ১টি ছয়ে ২৩ রানে অপরাজিত থাকেন। সুমাইয়া ২৫ বলে ৫টি চারে ৩১ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন। এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ক্লেয়ার মুরের ফিফটি এবং ইলা হাওয়ার্ডের মাঝারি ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩০ রান তোলে অস্ট্রেলিয়া। ক্লেয়ার করেন ৫২ এবং ইলার ব্যাট থেকে আসে ৩৫ রান। টাইগ্রেস বোলারদের মধ্যে মারুফা আক্তার এবং অধিনায়ক দিশা বিশ্বাস ২টি করে উইকেট শিকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin