মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিএস না হয়েও বিসিএস উপাধি ব্যবহার, বদলির ১৬ মাস পরও বহাল স্বাস্থ্য কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ছাত্রনেতা মোক্তার হোসেনের পুর্ন বহালের দাবিতে মানববন্ধন রামেকে মৃত ৩০ শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত, ভর্তি আছে আক্রান্ত ৩৫ শিশু জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নান্দাইল প্রতিনিধি / ১৭২ Time View
Update : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৬:০৮ পূর্বাহ্ন

 

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জে দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার নান্দাইল ইউনিয়নের ভাটিপাঁচানী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রুবেল মিয়া (২৯) ভাটিপাঁচানী গ্রামের বাসিন্দা। তিনি অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয়রা জানান, সারাদিন অটোরিকশা চালিয়ে ইফতার করতে মঙ্গলবার সন্ধ্যার আগ মুহূর্তে বাড়িতে আসেন রুবেল। এ সময় তার গাড়ির ব্যাটারি চার্জে লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার স্ত্রী সাড়াশব্দ না পেয়ে চার্জের ঘরে গিয়ে দেখতে পান রুবেল মাটিতে পড়ে আছে। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় নিহত রুবেলের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin