মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অবশেষে রাজের ঘরে ফিরলেন পরীমনি!

Reporter Name / ২৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩, ৫:৫১ পূর্বাহ্ন

বিনোদন  ডেস্ক:

স্বামী শরিফুল রাজের ঘরে ফিরে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। বিষয়টি জানিয়েছেন আরেক অভিনেত্রী শিরিন শিলা। বুধবার রাত পৌনে ১২টার দিকে শিলা তার ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, পরীমনি ও রাজ ভিডিওকলে শিরিন শিলার সঙ্গে কথা বলছেন। এ সময় তাদের পুত্র রাজ্যকেও দেখা গেছে ওই ছবিতে।

শিরিন শিলা ফেসবুক পোস্টে লিখেছেন— অভিনন্দন দোস্ত পরীমনি। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আবার নতুন করে সুখের সংসার গড়ে তোলার জন্য। যারা পরিমনির সংসারে ভাঙন দেখে খুশি হয়েছিলেন, তারা বিষ খেয়ে মরে যাও। কারণ যারা মানুষের সুখ দেখতে পারে না, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরী-রাজ, রাজ্যের জয় হোক।

এর আগে নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে দুটি ছবি প্রকাশ করেন পরীমনি। যেখানে তার বিছানা ও কোল বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হয়, রাজের সঙ্গে তার হাতাহাতি থেকেই ঘটনাটি ঘটেছে। ঘটনার বিস্তারিত না জানিয়ে পরীমনি ছবি দুটির ক্যাপশনে লেখেন— ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো… লোডিং।’ যদিও পরীমনি এখনো সেই প্রেস কনফারেন্স করেননি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর সে বছরের ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। গত ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin