সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

অর্ধ গলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার 

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ২ এপ্রিল, ২০২৩, ৩:২৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
 ফরিদপুরের ভাঙ্গায় আড়িয়াল খাঁ নদ থেকে অর্ধ গলিত এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ এপ্রিল) বিকালে ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকার আড়িয়াল খাঁ নদ থেকে অর্ধ গলিত অজ্ঞাত ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  নদীর স্রোতে একটি লাশ ভেসে আসে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার ঘাটে। আড়িয়াল খাঁ নদে ভাসমান ঐ ব্যক্তির বয়স আনুমানিক বয়স ৫২ বছর । পরবর্তীতে স্থানীয়রা সরকারী জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশ খবর দেয় পরবর্তীতে পরবর্তীতে ভাঙ্গা থানা পুলিশ আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত  ঐ ব্যক্তির লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. জিয়ারুল ইসলাম জানান, আমরা সরকারের জরুরী সেবা ৯৯৯ এ ফোন এর মাধ্যমে জানতে পারি ভাঙ্গা থানার নাসিরাবাদ ইউনিয়নের দরগা বাজার এলাকায় আড়িয়াল খাঁ নদে এক ব্যক্তির লাশ ভাসছে।  পরবর্তীতে আমি সহ আমার উর্ধ্বোতন অতিরিক্ত পুলিশ সুপার হেলাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
তিনি আরো জানান,  মুখ দেখে লাশ শনাক্ত করার উপায় নেই।  লাশের অবস্থা খুবই খারাপ মুখ থেঁতলে দেওয়া হয়েছে। নৌ পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে ।  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin