শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই”ভিপি নূর

Reporter Name / ১২৮ Time View
Update : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ২:১১ অপরাহ্ন

নেত্রকোনা প্রতিনিধিঃ গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু’র সাবেক ভিপি নূরুল হক নুর বলেছেন, ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে স্বৈরাচারী খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হঠিয়েছে। তিনি এখন ভারতে বসে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তিনি বলেন, আওয়ামীলীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোন লাভ নেই। তিনি আরো বলেন, ছাত্র জনতা গণঅভ্যূত্থানের মাধ্যমে যে বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখছে, তরুণ প্রজন্মকে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা হাঙ্গামা, দখল, চঁাদাবাজ মুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণ অধিকার পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি আজ শনিবার বিকালে নেত্রকোনার ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে  নেত্রকোনা জেলা ছাত্র, যুব ও পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত তারণ্যের সমাবেশে প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন। গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহবায়ক হাসান আল মামুনের সভাপতিত্বে তারণ্যের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তারণ্যের সমাবেশে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাদিম হাসান, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহবায়ক আব্দুর রহমান ও পেশাজীবী অধিকার পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin