মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Reporter Name / ২৬৮ Time View
Update : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৫:৩৭ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়’এ স্লোগানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন তিনি।সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন নেতাকর্মীরা। এর আগে সকাল থেকেই সম্মেলনস্থলে আসতে থাকেন কাউন্সিলর ও ডেলিগেটরা।

এ সময় মিছিল ও সরকারের উন্নয়নের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকাগুলো।গায়ে লাল সবুজের টিশার্ট ও মাথায় ক্যাপ পড়ে দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের আসতে দেখা গেছে। এবারের আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে ১১টি উপকমিটি কাজ করছে। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এ বিষয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এবার সম্মেলনে সাজসজ্জা করা হয়নি। কারণ, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের মানুষকে নিয়ে ভাবেন। দেশের মানুষের কথা ভেবে এবার সাদামাটা সম্মেলন হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin