শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের অবস্থান

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ৬:৫১ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। রবিবার সকাল ৮টা থেকে আওয়ামী লীগ অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।জানা গেছে, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এর আগে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নূর চত্বর হয়ে আবার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা।

তারা বলেন, বিএনপির বিভিন্ন ইউনিটের আরো নেতাকর্মী গুলিস্তানে উপস্থিত হয়ে বিক্ষোভে যোগ দেবেন। এদিকে জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ নূর হোসেনের পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দল। সেখানেও উপস্থিত রয়েছেন বিএনপি ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

এর আগে শনিবার আওয়ামী লীগ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে আজ গুলিস্তানের জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায়। পোস্টে আরো বলা হয়, শহীদ নূর হোসেনের স্মরণে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবিতে এদিন বিকেল ৩টায় গুলিস্তানের জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিল করা হবে।

তাদের প্রতিহত করতে একই দিনে ওই স্থানে আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin