শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
জ্বালানি তেল তদারকিতে সারা দেশে ভিজিলেন্স টিম গঠন দীর্ঘ ছুটি শেষে রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গ্রেপ্তার ট্রাম্পকে সরাতে ইতিহাসে সর্ববৃহৎ আন্দোলনের ডাক কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আওয়ামী লীগ দেখলে রাস্তায় পিটিয়ে মারতে বললেন”যুবদল নেতা

Reporter Name / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৩ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদকঃ

আওয়ামী লীগের কাউকে দেখলে রাস্তায় পিটিয়ে মারার কথা বলেছেন কুষ্টিয়ার মিরপুর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার এমন বক্তব্য দেওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত বুধবার (০৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা বাজারে স্থানীয় বিএনপি অফিস উদ্বোধন অনুষ্ঠানে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
সেখানে দেওয়া বক্তব্যের একটি ভিডিও নিজেই ফেসবুকে শেয়ার করেছেন সাবেক যুবদল নেতা রফিকুল ইসলাম। এক মিনিট দুই সেকেন্ডের তার সেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।সাবেক যুবদল নেতা রফিক মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানের ভাগনে।
তার সেই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘যদি কখনো কোনো আওয়ামী লীগকে দেখেন, রাস্তায় পিটিয়ে মারবেন। ওই … বাচ্চারা আমাদের রাস্তায় বের হতে দেয়নি, বাজারে যেতে দেয়নি। আমাদের বাজার পর্যন্ত করতে দেয়নি। এত জঘন্য রাজনীতি করে তারা।’

ভিডিওতে রফিকুলকে আরও বলতে শোনা যায়, ‘বিএনপিসহ অন্যান্য অঙ্গ সংগঠনের কাউকে তিনজন একসঙ্গে বসতে দেওয়া হয়নি। বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। আমাদের নামে গায়েবি ও নাশকতা মামলা দেওয়া হয়েছে। আমরা সবাই অনেক কষ্ট করেছি। তাই আপনাদের অনুরোধ করে বলব, আপনারা দলের ভেতর কোনো গ্রুপিং করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করবেন।’
সেই বক্তব্যের বিষয়ে সাবেক যুবদল নেতা রফিকুল ইসলাম বলেন, ‘গত ১৫-১৬ বছর আমরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, তা ভাষায় বলা যায় না। সেই কষ্টের জায়গা থেকে আবেগে এই কথা বলেছি। আবার এইটুকু না বললেও হয় না, বলতে হয়। নেতা-কর্মীদের ধরে রাখতে গেলেও বলতে হয়।’
এটা প্রতিশোধপরায়ণ বক্তব্য কিনা জানতে চাইলে তিনি আবারও বলেন, ‘এইটুকু না বললে হয় না।’
মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক বলেন, ‘বিএনপি এ ধরনের বক্তব্যকে সমর্থন করে না। আমাদের এমন কোনো নির্দেশনাও নেই। আর নিমতলা বাজারে বিএনপির অফিস উদ্বোধনের বিষয়েও আমার কিছু জানা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin