বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা : প্রেস সচিব

Reporter Name / ৬০ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৯ পূর্বাহ্ন

নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার নেতাকর্মীরা। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শফিকুল আলম বলেন, এটা (বিমানবন্দরে ডিম নিক্ষেপ) একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এ বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার আজ জাতিসংঘে স্যোসাল বিজনেসের ওপর আইএমএফের মিটিং ছিল, সেখানে তিনি বক্তব্য রাখেন। এরপর তিনি আরেকটি ইভেন্টে অংশ নেন। প্রধান উপদেষ্টাকে এসডিজি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডটি তিনি ছাড়াও আরও দুজন পেয়েছেন।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে অনেক বিষয়ে আলাপ হয়েছে জানিয়ে প্রেস সচিব বলেন, বাংলাদেশে সামনে নির্বাচন, সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচনের জন্য দেশ মোটামুটি প্রস্তুত। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন হবে সে বিষয়ে তিনি বলেছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সব ধরনের সহযোগিতা বাংলাদেশকে দেবে। এ ছাড়া সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে কথা হয়েছে।

তিনি বলেন, নেপাল-ভুটানের সঙ্গে সম্পর্ক কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে কথা হয়েছে। আসিয়ানে আমরা মেম্বারশিপ চাচ্ছি, সেটা নিয়ে কথা হয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও কথা হয়েছে। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খুব কাছের মানুষ। এসব বিষয় নিয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে কথা বলবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin