রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আজ থেকে ৩ দিন নতুন সময়সূচিতে অফিস

Reporter Name / ১৮৫ Time View
Update : রবিবার, ২৮ জুলাই, ২০২৪, ৫:২১ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক:শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সহিংসতায় স্থবির হয়ে পড়ে গোটা দেশ। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার সাধারণ ছুটি ঘোষণা করতে এবং কারফিউ জারি করতে বাধ্য হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রথমে চার ঘণ্টার জন্য অফিস সময় নির্ধারণ করা হয়। তবে আজ রোববার (২৮ জুলাই) থেকে এ সময় দুই ঘণ্টা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী তিন দিন অফিস চলবে।শনিবার (২৭ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানান, রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিসের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

আগামী মঙ্গলবার (৩০ জুলাই) পর্যন্ত এই সময়সূচি চলবে বলে জানান মন্ত্রী। পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ব্যাংক ও আদালত নিজেরা সময়সূচি নির্ধারণ করবে বলেও জানান তিনি।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে গত ২০ জুলাই থেকে সরকার কারফিউ জারি করে। ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।কারফিউ শিথিল হওয়ার পর সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে কমানো হয় অফিসের সময়। গত সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চার ঘণ্টা করে অফিস চলে।

জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা নতুন সময়সূচির আওতার বাইরে থাকবেন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র।

এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin