বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আদানির বিদ্যুৎ নিয়ে অনিশ্চয়তা নেই: প্রতিমন্ত্রী

Reporter Name / ২০৬ Time View
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১:২৭ পূর্বাহ্ন

ভারতের বিদ্যুৎকেন্দ্র থেকে আমদানিকৃত বিদ্যুৎ মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে দেশে আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। একই সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ আসা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও জানান তিনি।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নসরুল হামিদ। আমদানিকৃত বিদ্যুৎ পাওয়া নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, এ বিষয়ে মতামত জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আমার মনে হয় এটা খুবই বাজে কথা। আদানির বিদ্যুৎকেন্দ্র আমরা নিজেরা দেখতে গিয়েছিলাম। আমাদের টিম গিয়েছিল, সেখানে আমি ছিলাম। তারা বহু আগেই বিদ্যুৎ দেওয়ার কথা বলেছিল আমাদের। আমরা যেহেতু ফেব্রুয়ারির শেষে একটা তারিখ নির্ধারণ করেছি, সেদিনই আমাদের সিওডি (কমার্শিয়াল অপারেশন ডেট) হবে। সিওডি হওয়া মানেই আমরা আশা করছি, মার্চের প্রথম সপ্তাহে বিদ্যুৎ পাব।

তিনি বলেন, আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করছি। যার জন‌্য গ‌্যাসও আমরা বৃদ্ধি করছি। গ‌্যাসের দামটা কিছুটা স্থিতিশীল। আমরা শিল্পে গ‌্যাস নিরবচ্ছিন্ন রাখার চেষ্টা করছি, বিদ্যুতেও গ‌্যাসের পরিমাণ বাড়ানো, যাতে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চসহ বিদ্যুতের অবস্থা ভালো থাকে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের যে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আছে, সেগুলো একটার পর একটা আসা আরম্ভ হবে। আমরা পায়রা তো পাচ্ছি, পুরোটাই পাচ্ছি আমরা। আমরা আশা করছি রামপালও চলে আসবে। আমরা আশা করছি, বরিশালের ৩০০ মোগাওয়াট বিদ্যুকেন্দ্র চলে আসবে। আমরা আশা করছি, এসএস পাওয়ার সেটা চলে আসবে। আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে যে বিদ্যুৎ আমরা আনবো, সেটা আমরা আশা করছি আগামী মাসের (মার্চ) প্রথম সপ্তাহ থেকে বিদ্যুৎ পাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin