মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আপাতত আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

Reporter Name / ৬৫ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শিগগির শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, টেকনিক্যাল ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল অংশ পর্যন্ত আপাতত চালু হচ্ছে না। তবে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত মেট্রোরেল চলাচল শিগগির শুরু হবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর আড়াইটায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি একথা বলেন। তিনি বলেন, দুর্ঘটনার ফলে আপাতত এই অংশের ট্রেন চলাচল আজ শুরু নাও করা যেতে পারে।

এর আগে, রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে একজন পথচারী নিহত হওয়ার ঘটনায় বর্তমানে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। নিহত ওই পথচারীর নাম আবুল কালাম। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়ায়। রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পুরো পথেই মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin