বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুরে বহুতল ভবনে আগুন টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আবদুল হামিদের সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৫৩ পূর্বাহ্ন

বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে ওই সৌজন্য সাক্ষাতে মিলিত হন তাঁরা। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদের স্ত্রী বেগম রাশিদা খানম ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ছাড়াও নবনির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নবনির্বাচিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ অন্যরা বঙ্গভবনে পৌঁছলে তাদের ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম। সেই সঙ্গে মো. সাহাবুদ্দিন ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানান আবদুল হামিদ। একই সময় তারা কুশল বিনিময় করেন এবং পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন।

গত রোববার (১২ ফেব্রুয়ারি) দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়া মো. সাহাবুদ্দিনকে ফোন করে অভিনন্দন জানান বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এদিকে, আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মনোনয়ন দাখিলের পরদিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এ দিনই গেজেট প্রকাশিত হয়। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল থেকে নতুন রাষ্ট্রপতি হিসেবে অভিষেক হবে মো. সাহাবুদ্দিনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin