মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আমন্ত্রণ পেয়েও আতিফের কনসার্টে গাইতে না পেরে ক্ষুব্ধ মাশা

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ১:০৬ অপরাহ্ন

বাংলাদেশের তরুণ গায়িকা মাশা ইসলাম। ‘ট্যাকা ও পাখি’ শিরোনামের গানের জন্য বেশ জনপ্রিয়তা পান এই সংগীতশিল্পী। এদিকে সদ্য ঢাকার মঞ্চ মাতিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। মাশা অভিযোগ করেছেন এই কনসার্টে তারও গাওয়অর কথা ছিল কিন্তু আমন্ত্রণ পেয়েও সেই সুযোগ তাকে দেওয়া গয়নি।

শুক্রবার (১৯ এপ্রিল) বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে ‘লেটস ভাইভ’র আয়োজিত এই কনসার্টে আমন্ত্রণ পেয়েছিলেন তরুণ সংগীতশিল্পী মাশা ইসলাম।

তবে আমন্ত্রণ পেলেও পারফর্মের সুযোগ পাননি তিনি। এতে ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন এই গায়িকা। মাশার অভিযোগ, আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি।

কনসার্ট শেষ করে শুক্রবার রাতেই নিজের ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশা। ক্যাপশনে তিনি লিখেছেন— আয়োজকদের অব্যবস্থাপনার কারণে আমার ২০ মিনিটের পারফরমেন্স স্লট বাতিল হয়ে গেছে। দৃশ্যত একজন বিদেশী শিল্পীর জন্য একজন স্থানীয় শিল্পী স্লট বাতিল হতে পারে। তবে আমরা পৃথিবীর সামনে নিজেদের মর্যাদা নিজেরাই নিচু করি।

এরপর আয়োজকদের প্রতি ক্ষোভ জানিয়ে গায়িকা লেখেন, অভিনন্দন, ‘লেটস ভাইভ’ আপনাদের ক্রমাগত অপমান, অপদস্ত এবং প্রশ্নবোধক ব্যবহারের জন্য। একদিন আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল দিতে হবে।

মাশা ইসলামের ফেসবুক থেকে নেওয়া 

সবশেষে ভক্তদের উদ্দেশে মাশা লেখেন, আমার প্রিয় মানুষগুলো, আমি আপনাদের জন্য সুন্দর একটি পারফরম্যান্স তৈরি করেছিলাম। কিন্তু আমি দুঃখিত, সেটা প্রকাশ করার সুযোগ হয়নি।

তবে বিষয়টি নিয়ে আয়োজক প্রতিষ্ঠান লেটস ভাইব ও ব্লুজ কমিউনিকেশনসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের তরফ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

গত ১৮ এপ্রিল বিকেলে ঢাকায় আসেন আতিফ। পরের দিন শুক্রবার ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় অংশ নেন তিনি। এদিন বিকেল ৫টা থেকে শুরু হয় কনসার্ট। যেখানে গানে গানে শ্রোতা-দর্শকদের মাতিয়ে তোলেন আতিফ।

প্রসঙ্গত, ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত ওয়েব সিনেমা ‘দুই দিনের দুনিয়া’র আলোচিত গান ‘টেকা পাখি’ দিয়ে আলোচনায় আসেন মাশা। এর আগে ইউটিউবে নিজের চ্যানেলে বিভিন্ন গান আপলোড করে পরিচিতি পান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin