কবর,কবর,হে কবর
বালিশ ছাড়া ঘুমাতে না পারা মাথাটাও একদিন শূণ্য মাটিতে শায়িত করে দেয়া হবে !
দামী মেকাপ, শাড়ী আর গয়নায় পেচিয়ে থাকা দেহটাও একদিন সাদা কাফনে মোড়ানো হবে !!
সামান্য বৃষ্টিতে ভিজলে জ্বর ঠান্ডা লেগে যাওয়া দেহটাও একদিন বৃষ্টিস্নাত সেঁতসেঁতে মাটির নিচে থাকবে !!
একটুও গরম সহ্য করতে না পারা দেহটাও একদিন কবরে আজাবের আগুনে পুড়বে !!
একা একা অন্ধকারে থাকতে ভয় করা, ভূতের ভয় করা দেহটাও একদিন অন্ধকার, ভয়ানক, গহীন কবরের ভেতর পচঁতে থাকবে!!এতো বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে খোশগল্প করা মানুষটার কবরও সময় করে একদিন দেখতে যাবে না কেউ !!
দিনে একশতবার শূন্যতা অনুভব করা অথবা ভালোবাসি বলা মানুষগুলোও মৃত্যুর কিছুদিন পর থেকে আপনাকে আমাকে আর মনে করবে না !!
কোটি টাকার সোনার হরিণ রেখে গেলেও সেটা কোনো কাজে দিবে না কেননা এই ধরনীতে সবাই শূন্য হয়ে আসে শূন্য হয়েই ফেরত যায় !!
সেদিন হায়হুতাশ করেও কোনো লাভ হবে না কেননা আমি আপনি রিজিক ভোগ করে ফেলেছি, আপনার আমার তাক্বদীর এই পর্যন্তই পরিমিত ছিলো।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবরের আযাব থেকে মাফ করে দিন ও মৃত্যুপরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণের তাওফীক দান করেন। আমিন।(সংগৃহিত)