মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আল-নাসরের অংশ হতে পেরে গর্বিত রোনালদো

Reporter Name / ২০২ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ১০:১৪ পূর্বাহ্ন

সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দিয়ে শুরুতে নিজেকে খাপ খাওয়াতে পারছিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে শুরুর সেই ধাক্কা সামলে মধ্যপ্রাচ্যের দেশটিতে সময়টা দারুণ যাচ্ছে পর্তুগিজ তারকার।

গতমাসে আল-নাসরের হয়ে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেছেন রোনালদো। এর জন্যই সৌদি প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সিআরসেভেন। গত শুক্রবার রাতে ঘরের মাঠে আল-বাতিনের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে পিছিয়ে থাকার পরও নাটকীয়ভাবে ৩-১ গোলে জয় পায় আল-নাসর। এই ম্যাচে গোলের দেখা পাননি ৩৮ বছর বয়সী রোনালদো।

সৌদি প্রো লিগের এই খেলা শুরুর আগে পর্তুগিজ মহাতারকার হাতে মাসসেরার সম্মাননা তুলে দেওয়া হয়েছে। সৌদিতে প্রথমবার মাসসেরার পুরস্কার পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনালদো।

তিনি লিখেছেন, ‘সৌদি লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি, অনেকগুলোর মধ্যে এটিই প্রথম! আল নাসর দলের অংশ হতে পেরে গর্বিত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin